দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা।রোববার ২০ সেপ্টেম্বর দায়িত্ব পালনকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ট্রোম্যান খীসা দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইএ-৩-এ কর্তব্যরত ছিলেন।বাংলাদেশ নৌবাহিনী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বাহিনীর পক্ষ থেকে ট্রোম্যান খীসার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।আরও পড়ুন, সাতক্ষীরায় তৃণমূল সংগঠন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিতনৌবাহিনী জানিয়েছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে ট্রোম্যান খীসার এই আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবময় অবদানের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সদস্য পাঠিয়ে আসছে। এসব মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা দুর্ঘটনা ও অন্যান্য ঝুঁকির মুখে পড়েছেন।ট্রোম্যান খীসার মৃত্যুতে বাংলাদেশ নৌবাহিনী ও তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে সংশ্লিষ্টরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।