বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।বৈঠকে পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগালও উপস্থিত ছিলেন। উভয় পক্ষের অংশগ্রহণে বৈঠকটি আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ইসলামাবাদ। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে। বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে এবং দেশটির শিক্ষা কাঠামো সম্পর্কে ইতিবাচক অভিমত ব্যক্ত করেছে। এছাড়া গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে। এরই মধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে আরো পড়ুন , মাকে দেখতে বাড়ি ফেরার পথে মৃত্যু, শৌচাগার থেকে উদ্ধার লাশগেছেন। দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও মেধা বিনিময় বাড়াতে চলমান ‘নলেজ করিডোর’ উদ্যোগকে আরও শক্তিশালী করার আশাবাদও ব্যক্ত করা হয়।এ সময় পাকিস্তানের হাইকমিশনার সংসদীয় পর্যায়ে যোগাযোগ বাড়াতে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাব দেন। আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ভূমিকার জন্য ডা. শফিকুর রহমান হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।বৈঠকে ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।