দৈনিক সংবাদ দিগন্ত

কক্সবাজারে ইয়াবা চালানসহ বিএনপি নেতার স্ত্রীসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে ৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী ও তার এক সহযোগী রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালিত হয় নজরুল ইসলামের বাড়িতে। সেখান থেকেই ইয়াবার চালানটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।আটক ব্যক্তিদের মধ্যে একজন হলেন ছালেহা বেগম (৪৫), যিনি কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের স্ত্রী। আরও  পড়ুন , গভীর রাতে ভয়াবহ হত্যাকাণ্ডে কেঁপে উঠল বগুড়া, তদন্তে পুলিশঅন্যজন মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫), যিনি উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা।পুলিশ জানায়, অভিযানের সময় বাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়। তবে এ সময় আরও ৩ থেকে ৪ জন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।আরও  পড়ুন , এসবিএসসিবি‘র এএমডি আবদুল কাইয়ুম চৌধুরীকে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’র শুভেচ্ছা

কক্সবাজারে ইয়াবা চালানসহ বিএনপি নেতার স্ত্রীসহ দুইজন গ্রেপ্তার