নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে কথিত পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে মোটরসাইকেল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।সোমবার রাত ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন মোড় হাইকোর্ট শিক্ষা ভবন দোয়েল চত্বর টিএসসি ভিসি চত্বর পলাশী নীলক্ষেত কাটাবন ও এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করে পুনরায় শাহবাগে এসে শেষ হয়।মিছিল শেষে শাহবাগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ। সেখানে সালেহ মো. আদনান অভিযোগ করেন দেশে নতুন করে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।আরও পড়ুন, জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ আজতিনি বলেন যেকোনো ধরনের নৈরাজ্যজনক তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে প্রতিহত করা হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।ছাত্রদলের এই নেতা আরও বলেন দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ তেজগাঁও কলেজ তিতুমীর কলেজ কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশ নেন।এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ উত্তর পূর্ব ও পশ্চিমের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।