দৈনিক সংবাদ দিগন্ত

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না’ : নূরুল ইসলাম বুলবুল

চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে গুলিস্তানের হামলায় আহত ব্যবসায়ীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেন, গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির তৎপরতা বেড়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের প্রতিবাদে সচেতন ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিলে ফুলবাড়িয়া বাস টার্মিনালসংলগ্ন এলাকায় একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, লাঠি ও ছুরি ছিল বলেও অভিযোগ করেন তিনি।আরও পড়ুন, জুলাই স্মরণে মাসজুড়ে কর্মসূচি, গণমিছিলসহ নানা আয়োজন ইসলামী আন্দোলনেরতিনি আরও দাবি করেন, হামলায় ব্যবসায়ী কবির গুরুতর আহত হয়েছেন এবং তার কিডনিতে আঘাত লেগেছে। এছাড়া এনামুল হক, ওমর ফারুক, সুলতান উদ্দিন, পারভেজসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।জামায়াতের এই নেতা বলেন, অতীতে যেমন চাঁদাবাজি হয়েছে, তেমনি বর্তমানে যারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদেরও কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।এছাড়া গুলিস্তানের ঘটনার প্রতিবাদে আগামীকালও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান নূরুল ইসলাম বুলবুল।

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না’ : নূরুল ইসলাম বুলবুল