দৈনিক সংবাদ দিগন্ত

পিরোজপুরে নির্বাচন–পরবর্তী সহিংসতায় বিএনপি নেতাদের উপর হামলা

পিরোজপুরে নির্বাচন–পরবর্তী সহিংসতায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পারেরহাট চালনা সেতু সংলগ্ন ইন্দুরকানী সীমান্তবর্তী বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহতদের একজন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপি প্রার্থী আলমগীর হোসেন-এর পক্ষে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। অপর আহত ব্যক্তি তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক, যিনি শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।আরো পড়ুন , ডিসি কার্যালয় ঘেরাও অংশ নিলেন বিএনপির তিন প্রার্থী ও নেতাকর্মীপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে বাড়ি ফেরার পথে ৮–১০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়।পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক রাজীব পাইক জানান, আহত দুজনের শরীরে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

পিরোজপুরে নির্বাচন–পরবর্তী সহিংসতায় বিএনপি নেতাদের উপর হামলা