শিশুদের শৈশব নিরাপদ এবং ভবিষ্যৎ সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করা গেলে শিশুরা নতুন উদ্যমে নিজেদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।মঙ্গলবার শিশু অধিকার দিবস-২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।ডা. জুবাইদা রহমান বলেন, প্রত্যেক শিশুর মধ্যেই অপার সম্ভাবনা ও প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভা বিকাশে শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে হবে। শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমির ভূমিকারও প্রশংসা করেন তিনি।বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী এবং শিশু-কিশোরদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পাঁচ দশক ধরে নানা বাধা-বিপত্তির মধ্যেও প্রতিষ্ঠানটি শিশুদের সম্ভাবনা ও ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।আরও পড়ুন, দরজায় কড়া নাড়ছে শীত ভোরের হালকা কুয়াশার সাথেতিনি বলেন, শিশু একাডেমির আঙিনায় ছবি আঁকা, সংগীত, নৃত্য, আবৃত্তি ও সাহিত্যচর্চার মাধ্যমে অসংখ্য শিশু-কিশোরের প্রতিভা বিকশিত হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের প্রতিটি প্রান্তের শিশুর কাছে শিশু একাডেমির কার্যক্রম পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।শিশু-কিশোরদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, সব বাধা-বিপত্তি অতিক্রম করে তাদের সামনে এগিয়ে যেতে হবে। প্রতিটি শিশুর প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা, শিশু ও সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এর আগে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ শিশু তাদের স্বাগত জানায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে তারা শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং শিশুদের আঁকা ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনী ও আলোকচিত্র গ্যালারি পরিদর্শন করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।