নজর কাড়লেন প্রিয়াংকা
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এক মানবিক রূপে ভক্তদের মুগ্ধ করেছেন। অমৃতসরের পবিত্র স্বর্ণমন্দিরে প্রার্থনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বসে ‘সেবা’ হিসেবে বাসন মাজতে দেখা গেছে তাকে।সালোয়ার-কামিজ এবং মাথায় ওড়নায় তার সরল উপস্থিতি নজর কাড়ে দর্শকদের।আরো পড়ুন , যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার প্রিয়াংকার এই বিনয়ী ও নিরহংকার আচরণ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।প্রিয়াংকার এই মানবিক মুহূর্তে ভক্তরা অনুপ্রাণিত। তারা জানিয়েছেন, তার এ ধরনের সরলতা ও সেবামূলক মনোভাব তাকে শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবে নয়, মানবিক চরিত্র হিসেবে আরও সমাদৃত করছে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেখানে সাধারণ মানুষও তার সঙ্গে আনন্দে অংশ নিচ্ছেন।