দৈনিক সংবাদ দিগন্ত

রাতে স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন না সাইফ

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান রাত ১০টার পর আর কথা বলতে পছন্দ করেন না। এমনকি ঘুমাতে যাওয়ার পর স্বামী সাইফ আলি খানের সঙ্গেও গল্প করতে চান না তিনি। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হয়ে এসে স্ত্রীর এমন অভ্যাসের কথা জানিয়েছেন সাইফ। দীর্ঘ ১৬ বছর পর এই অনুষ্ঠানের মঞ্চে একসঙ্গে হাজির হয়েছেন সাইফ ও কারিনা। সেখানে তাদের ব্যক্তিগত জীবনের নানা মজার অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে সঞ্চালক করণ জোহর কারিনার প্রাণবন্ত ও বিনোদনপ্রিয় স্বভাবের প্রসঙ্গ তুললে সাইফ জানান, রাত ১০টার পর কথা বলা থেকে বিরত থাকেন তার স্ত্রী। সাইফ বলেন, প্রথমদিকে তিনি বিষয়টি বুঝতে পারেননি। রাত ১০টার পর কারিনা হঠাৎ চুপ হয়ে গেলে তার মনে হতো, হয়তো কোনো কারণে স্ত্রীর মন খারাপ হয়েছে অথবা তিনি কোনো ভুল করেছেন। আরও পড়ুন,রজনীকান্তের নতুন সিনেমা ঘিরে বাড়ছে কৌতূহলপরে কয়েক বছর যেতে না যেতেই তিনি বুঝতে পারেন, ওই সময়টা কারিনা নিজের মতো করে কাটাতে চান। কারিনাও বিষয়টি স্পষ্ট করে বলেন, দিনের ব্যস্ততার পর রাতের সময়টুকু তার একান্ত নিজের। এটিই তার ‘মি টাইম’। মজা করে তিনি বলেন, ‘এটাই আমার মি টাইম। আমি শুধু সকালে বিনোদন দিই।’ তার এ মন্তব্যে হাসিতে মেতে ওঠেন করণ ও সাইফ। অনুষ্ঠানে কারিনার সকালের অভ্যাস নিয়েও কথা বলেন সাইফ। তিনি জানান, সকালে কারিনা বেশ প্রাণবন্ত থাকেন। ফোনে কথা বলা, গল্প করা কিংবা নানা বিষয়ে আলোচনা করতে পছন্দ করেন। কখনো কখনো তিনি একটানা কথা বলতে থাকেন। অন্যদিকে কারিনা মজা করে বলেন, তিনি সাইফকে নানা ধরনের গসিপ শোনালেও সাইফ সব সময় সেগুলো মনোযোগ দিয়ে শোনেন না। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ‘টাশান’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের সম্পর্কের শুরু। এই তারকা দম্পতির দুই ছেলে তৈমুর ও জেহ।

রাতে স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন না সাইফ