নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা
১২ জুন শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে দলগুলোর প্রস্তুতির জন্য ৬ থেকে ১০ জুন নির্ধারণ করা হয়েছে প্রস্তুতি ম্যাচের সময়সূচি। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে টাইগ্রেসদের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ নির্ধারণ করা হয়েছে।বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে লাফবরায় স্থানীয় সময় দুপুর ৩টায়। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে, একই ভেন্যুতে।আরও পড়ুন , বাংলাদেশ দলে শেষ মুহূর্তের পরিবর্তন, ওপেনিংয়ে নতুন সমীকরণএর পাশাপাশি বিশ্বকাপে যাওয়ার আগে স্কটল্যান্ডে আরও একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ থাকবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দল।বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন অস্ট্রেলিয়া, ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত এবং ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।বিশ্লেষকদের মতে, শক্ত প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো দলটির জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠবে।আরও পড়ুন , ২০২৬ বিশ্বকাপে অতিরিক্ত গরমে স্বাস্থ্যঝুঁকির সতর্কতা