পল্লবীতে চায়ের দোকানে গুলিবর্ষণ: বিএনপি নেতা ও পথচারী নারী আহত
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতাসহ দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত মো. আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লালবাগ–নবাবগঞ্জ রোড এলাকার ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বলে জানিয়েছেন।শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের রোড-২, ব্লক-বি এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, আলমগীর চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়লে তিনি এবং পথচারী জোসনা নামে এক নারী আহত হন।আরও পড়ুন, গুলশানে রেস্টুরেন্টে গোপন বৈঠকের অভিযোগ, ৬ জন আটক আলমগীরের মাথা ও পিঠে তিনটি গুলি লাগে। আহত নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর দাবি করেছেন, একটি প্রাইভেট কার থেকে চারজন নেমে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তিনি হামলাকারীদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন বলেও দাবি করেন।পল্লবী থানার ওসি হাসান বাসির জানিয়েছেন, স্থানীয় সন্ত্রাসী রুবেল ওরফে ল্যাংড়া রুবেল আলমগীরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।