যোহরের নামাজের মাঝেই মসজিদে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই
বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে যোহরের নামাজরত অবস্থায় সৌদি প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে।রোববার দুপুরে উপজেলার আন্দারমানিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল সরদার ছিলেন সৌদি আরবপ্রবাসী। অভিযুক্ত হারুন সরদার নিহতের আপন বড় ভাই।স্থানীয় সূত্র জানায়, পৈতৃক সম্পত্তি ও খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। আরও পড়ুন, গাইবান্ধায় শিবির নেতা হত্যা: বিক্ষুব্ধ জনতার হামলায় পুড়ল অভিযুক্তের বাড়িরোববার সকালে বিরোধপূর্ণ জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, যোহরের নামাজ চলাকালে হারুন সরদার মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে নজরুল সরদারের ওপর হামলা চালান। এ সময় তাকে থামাতে গেলে আরও একজন মুসল্লি আহত হন।গুরুতর আহত অবস্থায় নজরুল সরদারকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।ঘটনার পর অভিযুক্ত হারুন সরদার পালিয়ে গেছেন। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।