দৈনিক সংবাদ দিগন্ত

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ৮ জুন

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ৮ জুন প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুন, সিরাজগঞ্জে ৩ হত্যায় শেখ হাসিনাসহ ৩৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাআদালতে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ ও আবদুস সাত্তার পালোয়ান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন মো. আমির হোসেন ও আবুল হাসান। গ্রেপ্তার আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী সিফাত হাসান, গাজী ফয়সাল ও মো. আসাদুজ্জামান।এ মামলার ২৮ আসামির মধ্যে চারজন বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন—মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। শুনানির জন্য তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। নানক ও তাপস ছাড়াও পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।আরও পড়ুন, মিরপুরে স্টোরে আগুনের আড়ালে চুরি: ৩ জন রিমান্ডেট্রাইব্যুনালের সদস্য বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনান। তিনি বলেন, ২৮ আসামির বিরুদ্ধে আনা অভিযোগের পর্যাপ্ত ভিত্তি পাওয়ায় অব্যাহতির আবেদন খারিজ করা হয়েছে। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় হত্যাসহ তিনটি অভিযোগ তুলে ধরে গ্রেপ্তার চার আসামিকে অভিযোগ স্বীকারের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার চান।আরও পড়ুন, শাহবাগ থানার ঘটনার মামলায় জামিনে মুক্ত শেখ তাসনিম আফরোজ ইমি প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংস হামলা চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ৮ জুন