দৈনিক সংবাদ দিগন্ত

ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি: মান্না

ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ছয় মাসের হানিমুন পিরিয়ড ছয় বছর ধরে চলতে পারে না। সরকার যদি ছয় মাসেও নড়তে না পারে, তাহলে পাঁচ বছর সময় পার করবে কীভাবে—এমন প্রশ্নও তোলেন তিনি।শনিবার রাজধানীর মিরপুরে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মান্না।তিনি বলেন, ছয় মাস চলে গেছে, এখন সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হবে। ছয় মাসে একটি শিশু হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়াতে শুরু করে। অথচ সরকার যদি ছয় মাসেও নড়তে না পারে, তাহলে পাঁচ বছর কীভাবে পার করবে?সরকার সাত দিনে বিদ্যুৎ সংকট সমাধানের কথা বললেও দুই মাসেও এর সমাধান হয়নি বলেও অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি। তাঁর দাবি, একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু কোনো সমস্যার কার্যকর সমাধান দেখা যাচ্ছে না।আরও  পড়ুন, কাজী জাফর জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব, মহাসচিব নাহিদগণঅভ্যুত্থানে মানুষের ত্যাগ ও মৃত্যুর পরও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে কি না—এমন প্রশ্ন তুলে মান্না বলেন, শুধু কথা বলতে পারাটাই গণতন্ত্র নয়। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে মান্না বলেন, উন্নয়ন মানে শুধু বড় বড় ভবন বা স্থাপনা নির্মাণ নয়। উন্নয়ন মানে গরিব মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য দূর করা। ২০৩১ সালের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হলেও গত ছয় মাসে কতজনের চাকরি হয়েছে—সে প্রশ্নও তোলেন তিনি।বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকারের কাছে দ্রুত একটি সুনির্দিষ্ট রূপরেখা দেওয়ার আহ্বান জানান মান্না। পাশাপাশি প্রতিটি বাসাবাড়িতে সরকারি খরচে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব দেন তিনি।তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি।সভায় বৃহত্তর মিরপুর এলাকায় দলের কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশকে নতুনভাবে নেতৃত্ব দিতে হলে দল ও নেতৃত্বের ধরনেও পরিবর্তন আনতে হবে।

ছয় মাসে সরকার একটি কথাও রাখতে পারেনি: মান্না