জনগণ নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানা জামায়াতের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে মিরপুর উত্তর থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিম উদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর উত্তর থানা জামায়াতের আমির মনিরুল ইসলাম মৃধা। সেলিম উদ্দিন বলেন, দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বসে থাকতে পারে না। জুলাইয়ের শহীদরা দেশের মানুষের মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের আগামী দিনের সংকট ও সংগ্রামে জামায়াতে ইসলামী নেতৃত্বের ভূমিকা পালন করবে। আরও পড়ুন, দক্ষ কর্মী গড়তে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীতিনি বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাস থাকবে না। ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে মানবিক বাংলাদেশ এবং নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে ওয়ার্ডে ওয়ার্ডে এবং পাড়া-মহল্লায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টি করা হবে। নগরীতে নিরাপত্তার সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতায় দলের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী ১৮ ডিসেম্বরের নাগরিক সমাবেশকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ জন্য প্রত্যেকটি ঘরে বারবার যাওয়া, নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ গড়ে তোলা এবং জামায়াতের মনোনীত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন। ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নাগরিক সমাবেশগুলো সফল করতে দলের সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন সেলিম উদ্দিন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।