দৈনিক সংবাদ দিগন্ত

জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকে নতুন হার কার্যকর

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার (১৮ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, নতুন মূল্য অনুযায়ী রোববার (১৯ এপ্রিল) থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে। পাশাপাশি কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা।আরও পড়ুন, একাধিক সংকটে অর্থনীতি: অগ্রাধিকার ঠিক করাই এখন বড় চ্যালেঞ্জসরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, আগের তুলনায় প্রতি লিটার জ্বালানির দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।আরও পড়ুন, বিক্রয়চাপ ও অনিশ্চয়তায় দোলাচলে পুঁজিবাজারবিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির দাম বাড়ার ফলে পরিবহন খরচ বাড়তে পারে, যা পণ্যমূল্যের ওপরও প্রভাব ফেলবে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে সরকার বলছে, বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুযায়ী মূল্য সমন্বয় করা হবে।

জ্বালানি তেলের দাম বাড়ল, রোববার থেকে নতুন হার কার্যকর