দৈনিক সংবাদ দিগন্ত

কাজী জাফর জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব, মহাসচিব নাহিদ

বিএনপির নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি—কাজী জাফর অংশের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ।একই সঙ্গে দলের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান।শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় পার্টি—কাজী জাফরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।দলটির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আরও  পড়ুন, রাজপথের দীর্ঘ লড়াই শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীসভায় দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা রুহুল আমিন, সেলিম মাস্টার ও জুবায়ের হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া ভাইস চেয়ারম্যান কামরুল হুদা, যুগ্ম মহাসচিব এএসএম শামীম ও কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।এ সময় ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক, জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সদস্য সচিব মেহেদী হাসানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের নেতৃত্ব কাঠামো আরও সক্রিয় করার বিষয়ে আলোচনা হয়।নতুন মহাসচিব ও কো-চেয়ারম্যান নিয়োগের মধ্য দিয়ে জাতীয় পার্টি—কাজী জাফর অংশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন দলটির নেতারা।

কাজী জাফর জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব, মহাসচিব নাহিদ