দৈনিক সংবাদ দিগন্ত

নৌপথে যাত্রীদের বাড়তি খরচ, নতুন ভাড়া কার্যকর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর লঞ্চসহ অভ্যন্তরীণ নৌযানে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৯ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ভাড়া ২৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।নতুন ভাড়ার হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৭ পয়সা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।আরও  পড়ুন. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেরামতকাজ, চালকদের সতর্ক থাকার পরামর্শএ ছাড়া নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। ফলে স্বল্প দূরত্বে যাতায়াতকারী যাত্রীদেরও আগের তুলনায় ৩ টাকা বেশি ভাড়া দিতে হবে।নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল এবং নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি আদায় না করার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা রয়েছে।একই সঙ্গে নৌযানের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে। নতুন ভাড়া কার্যকর হওয়ার ফলে দেশের অভ্যন্তরীণ নৌপথে যাতায়াতকারী যাত্রীদের পরিবহণ ব্যয়ও কিছুটা বাড়বে।

নৌপথে যাত্রীদের বাড়তি খরচ, নতুন ভাড়া কার্যকর