দৈনিক সংবাদ দিগন্ত

ম্যাকেইয়ে নতুন চ্যালেঞ্জ, সিরিজ জয়ের স্বপ্নে বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার রেশ এখনো কাটেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে নয় উইকেটের ঐতিহাসিক জয় উদযাপন করে দুই রাত ডারউইনে কাটিয়েছে বাংলাদেশ দল। এবার সামনে নতুন চ্যালেঞ্জ—দ্বিতীয় ও শেষ টেস্ট।আজ দীর্ঘ ১২ ঘণ্টার যাত্রা শেষে ম্যাকেইয়ে পৌঁছাবে নাজমুল হোসেন শান্তর দল। ডারউইনের তুলনামূলক গরম আবহাওয়া পেরিয়ে এবার অপেক্ষাকৃত ঠান্ডা পরিবেশে খেলতে হবে বাংলাদেশকে। ফলে নতুন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে দলের অন্যতম চ্যালেঞ্জ।তবে পরিবেশ বদলালেও লক্ষ্য বদলাচ্ছে না। প্রথম টেস্টের দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ।ম্যাকেইয়ে পৌঁছে একদিন বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। এরপর শুরু হবে অনুশীলন। ২২ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচের আগে কয়েকটি অনুশীলন সেশনে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবেন শান্তরা।আরও  পড়ুন, ১০ সেকেন্ডের ফাঁদে নেইমার, ১ মিনিট মাঠের বাইরেপ্রথম টেস্টে বাংলাদেশের বোলারদের দাপটে অস্বস্তিতে পড়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। ডারউইনের গরম কন্ডিশনেও দুর্দান্ত নিয়ন্ত্রণে বল করেছেন বাংলাদেশের বোলাররা।এবার ঠান্ডা আবহাওয়ায় খেলতে হলেও কন্ডিশন পরিবর্তনকে বড় বাধা হিসেবে দেখছে না বাংলাদেশ দল। বরং ডারউইনের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসকেই সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন ক্রিকেটাররা।রোববার ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার পর রাতে হোটেলে উদযাপনে মেতে ওঠে বাংলাদেশ দল। সোমবার মাঠে নামার প্রয়োজন না থাকায় ক্রিকেটাররা পেয়েছেন বিশ্রামের সুযোগ। কেউ হোটেলে, কেউ জিমে, আবার কেউ শহরে ঘুরে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন।এখন সেই উদযাপন পেছনে ফেলে সিরিজ জয়ের মিশনে ম্যাকেইয়ের পথে বাংলাদেশ।

ম্যাকেইয়ে নতুন চ্যালেঞ্জ, সিরিজ জয়ের স্বপ্নে বাংলাদেশ