দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে নতুন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের করে সৃজনশীল, চিন্তাশীল ও পরিবেশ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতা।একই সঙ্গে শিক্ষাঙ্গনে শুরু হচ্ছে পাঁচ কোটি দেশীয় গাছ রোপণের সবুজায়ন কর্মসূচি।আগামী ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে চূড়ান্ত বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।আরও পড়ুন, বিএনপিকে পাঁচ বছর সময় দিয়েছে জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমানদেশের ২৯ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও পরিবেশ সচেতনদেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে নতুন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের করে সৃজনশীল, চিন্তাশীল ও পরিবেশ-সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের দলগতভাবে বিজ্ঞানভিত্তিক সমস্যা সমাধান, স্টার্টআপ আইডিয়া ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে অংশ নিতে উৎসাহ দেওয়া হচ্ছে।এছাড়া ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে।কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, প্রযুক্তি ও পরিবেশ—তিনটি ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তনের আশা করা হচ্ছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।