দৈনিক সংবাদ দিগন্ত

আন্তর্জাতিক অঙ্গনে নতুন অবস্থান গড়ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আর কখনো কোনো দেশের ‘ক্লায়েন্ট স্টেট’ বা নির্ভরশীল রাষ্ট্র হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হলো দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করা।রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।তিনি বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’। কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে স্বাধীন কূটনৈতিক অবস্থান শক্তিশালী করাই সরকারের লক্ষ্য।আরও  পড়ুন, দেশজুড়ে বৃষ্টির দাপট আরও পাঁচ দিন, সতর্ক থাকার পরামর্শদুই বছর আগের পরিস্থিতির প্রসঙ্গ টেনে ড. খলিলুর রহমান বলেন, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং তথ্যপ্রবাহ বন্ধের ঘটনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছিল।তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ছিল বড় চ্যালেঞ্জ, যা সফলভাবে মোকাবিলা করা হয়েছে।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের বিজয়কে একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্ম নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এখন ভালোবাসা, মেধা ও দায়িত্ববোধ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার।

আন্তর্জাতিক অঙ্গনে নতুন অবস্থান গড়ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী