শেরপুরের নকলায় ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কাশেম। চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত নকলা উপজেলার ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। উল্লেখ্য, তিনি আগের বার নৌকা মনোনীত প্রার্থী হয়ে জয়লাভ করেন পরবর্তীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন। ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া জানান, সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে আমি ও চেয়ারম্যানসহ কয়েকজন মিলে পরিষদের প্রাঙ্গণে ইউনিয়নের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম এসময় পুলিশের একাধিক টিম এসে চেয়ারম্যানকে গাড়িতে তুলে নিয়ে যায়।স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুর রহিম জানান, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর আগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন নিয়ে ছিল, আজ আবার পুলিশ কোন মামলায় গ্রেপ্তার করল জানা যায়নি।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কাশেম জানান, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে জানানো হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।