ধানকাটি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে গোলাম সরোয়ার কে দেখতে চায় এলাকাবাসি
আগামী ৮ মে ২০২৬ ইং ধানকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসী মোঃ গোলাম সরোয়ার আলীআজগর (এমএ, এলএলবি) কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। স্থানীয়দের কাছে তিনি ‘মানবিক সরোয়ার’নামে পরিচিত। ধানকাটি ইউনিয়নের আগামী দিনের স্বপ্ন, সততা ও মানবিকতার প্রতীক, জনাব মোঃ গোলাম সরোয়ার আলীআজগর (এম.এ, এলএল.বি) আরও পড়ুন, চট্টগ্রামে ৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় জনতা ব্যাংকের সাবেক ৫ কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ডআসন্ন ধানকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা এমন একজন চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, যিনি হবেন শিক্ষিত, ভদ্র, মানবিক ও জনগণের সত্যিকারের সেবক। আর সেই আস্থার নাম, মোঃ গোলাম সরোয়ার আলীআজগর ভাই। শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের মডেরহাট, মডেরকান্দি গ্রামের এই কৃতী সন্তান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছেন। এলাকার যেকোন প্রয়োজনে, সামাজিক কিংবা মানবিক কাজে ডাক দিলেই যাকে পাশে পাওয়া যায়, তিনিই আমাদের সবার প্রিয় ুমানবিক সরোয়ার”। তার কর্মজীবনের শুরু হয় চরপাতালিয়া মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে। দীর্ঘ ৮ বছর অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষকতা করে তিনি অসংখ্য ছাত্র-ছাত্রী ও অভিভাবকের ভালোবাসা অর্জন করেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবেই তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি মডেরহাট বাজার কমিটির নির্বাচিত সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাজারের শৃঙ্খলা, উন্নয়ন ও ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। আরও পড়ুন, মানিকখালী বাজারে রেললাইন সংলগ্ন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারতিনি শুধু একজন শিক্ষিত মানুষই নন, বরং একজন মার্জিত, ভদ্র ও অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সাথে সহজভাবে মিশে যেতে পারেন। ছোট-বড় সকলের প্রতি তার সম্মানবোধ ও ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। তার পারিবারিক ঐতিহ্যও অত্যন্ত গৌরবের। তার বাবা আঃ রব মাস্টার চরমালগাও উচ্চ বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক, যিনি আজও এলাকার মানুষের কাছে সম্মানিত ব্যক্তি।আরও পড়ুন, মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ গ্রেফতারএছাড়াও তার নানা মরহুম আব্দুস ছালাম খান ছিলেন ধানকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান — যিনি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছিলেন নিজের সততা ও নেতৃত্বগুণ দিয়ে। আমরা বিশ্বাস করি, শিক্ষা, সততা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি দিয়ে মোঃ গোলাম সরোয়ার আলীআজগর ভাই ধানকাটি ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত ইউনিয়নে রূপান্তর করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।