যশোর-৬ (কেশবপুর) আসনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ৩ কোটি ৬০ লাখ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। এর মধ্যে প্রথম ধাপে ১ কোটি ৮০ লাখ টাকার ছাড়পত্র ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদিত এই অর্থ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ ও শ্মশানঘাটসহ সকল সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নকাজে ব্যয় করা হবে। খুব শিগগিরই এসব উন্নয়নকাজ শুরু হবে বলে জানানো হয়েছে।আরও পড়ুন,টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প অস্তিত্ব সংকটে: বন্ধ ৭০টি কারখানাসংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সকল ধর্মের ধর্মপ্রাণ মানুষ। স্থানীয়দের মতে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এমন পদক্ষেপ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে আরও সুদৃঢ় করবে। এলাকাবাসীর প্রত্যাশা, এই বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়িত হলে উপাসনালয়গুলোর পরিবেশ আরও সুন্দর ও আধুনিক হবে এবং উন্নয়নের পথে এগিয়ে যাবে মানবিক কেশবপুর।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।