দৈনিক সংবাদ দিগন্ত

হজ ২০২৭ নিবন্ধনের সময় শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর

হজ ২০২৭-এর নিবন্ধনের সময় শেষ হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে প্রাথমিক নিবন্ধনের নির্ধারিত সময়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানোর সুযোগ নেই।সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৭ জুলাই বাংলাদেশে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। নিবন্ধন শেষে বাংলাদেশ থেকে কতজন হজে যাবেন সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশ ৭৮ হাজার ৫০০ জনের কোটা পেয়েছে। তবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন ৩৭ হাজার ৯৫৬ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৮৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩৪ হাজার ২৭২ জন নিবন্ধন করেছেন।প্রাক-নিবন্ধন করা হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে।আরও  পড়ুন, দূরপাল্লা ও নগর পরিবহনে বাসভাড়া বাড়ল ১৭ পয়সানিবন্ধন শেষ হওয়ার পর সৌদি আরবে বিভিন্ন সেবার জন্য অর্থ পাঠানো ছাড়াও হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও ফিটনেস সনদ প্রদান টিকাদান হজ প্রশিক্ষণসহ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এ কারণে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকদের ভাষ্য, অনেক হজযাত্রী আগেভাগে বড় অঙ্কের অর্থ জমা দিতে আগ্রহী না হওয়ায় চূড়ান্ত নিবন্ধনের গতি প্রত্যাশিত হারে বাড়ছে না। শেষ সময়ে বিপুলসংখ্যক হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।এদিকে ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্য প্যাকেজের মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা। সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।২০২৬ সালের তুলনায় এবার বিমান ভাড়া কমলেও হজের মোট ব্যয় কমেনি। খাবারের খরচসহ সৌদি আরবের বিভিন্ন সেবার ব্যয় এবং বিনিময় হারজনিত ব্যয় যুক্ত হওয়ায় সর্বনিম্ন সরকারি প্যাকেজের মূল্য গত বছরের তুলনায় ৩৮ হাজার ৫১১ টাকা বেড়েছে।

হজ ২০২৭ নিবন্ধনের সময় শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর