দৈনিক সংবাদ দিগন্ত

রাতেই পারিবারিক কবরস্থানে মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ওসি শফিউল আলম পাটোয়ারী।পারিবারিক সূত্রে জানা গেছে মরিয়ম খাতুনের মরদেহ সোমবার রাত ১২টার দিকে ঢাকা থেকে সড়কপথে গাবুরায় পৌঁছায়। এর আগেই স্থানীয়ভাবে কবর প্রস্তুত করে রাখা হয়েছিল।পরে ধর্মীয় রীতিতে গোসল ও জানাজা নামাজ শেষে রাত পৌনে ১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাজা ও দাফনে মরিয়ম খাতুনের পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের পাশাপাশি স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।আরও  পড়ুন,আওয়ামী লীগ সন্ত্রাসীদের আর একসেপ্ট করবে না বাংলার মানুষ: খায়রুল কবির খোকনএদিকে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁর স্বজনরা।উল্লেখ্য রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে রোববার সন্ধ্যায় মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় গাজী নজরুল ইসলাম তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে।পুলিশ গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে বলে মামলার তথ্য থেকে জানা গেছে।মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ এবং মামলায় আনা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রাতেই পারিবারিক কবরস্থানে মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন