সকাল থেকে রাত টানা ১৬ ঘণ্টা সরকারি দায়িত্বে প্রধানমন্ত্রী
দেশের সার্বিক কল্যাণে দায়িত্ব ও কর্মনিষ্ঠার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি সকাল থেকে রাত পর্যন্ত টানা প্রায় ১৬ ঘণ্টা সরকারি কাজের দায়িত্ব পালন করেছেন।সকাল ৯টায় সচিবালয়ে পৌঁছেই দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ ফাইল পর্যালোচনা, উচ্চপর্যায়ের বৈঠক এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে তিনি সারাদিন ব্যস্ত থাকেন। বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের কাজ শেষ করে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন। সেখানে রাত ৮টা পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখেন।আরো পড়ুন , সিঙ্গাপুর থেকে তেলবাহী জাহাজ ভিড়ল বন্দরে সরবরাহ স্বাভাবিকের পথেরাত পৌনে ৯টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে অংশগ্রহণ করে দেশের উন্নয়ন, চলমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। বৈঠক শেষে আবারও নিজ দপ্তরে ফিরে কিছু দাপ্তরিক কাজ শেষ করেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত টানা কাজ করেছেন প্রধানমন্ত্রী। প্রতিদিন ১২–১৪ ঘণ্টা কাজ করা তার জন্য স্বাভাবিক হলেও বৃহস্পতিবারের কর্মদিবসটি প্রায় ১৬ ঘণ্টা ছুঁয়েছে।এই কর্মযাত্রা দেশের প্রশাসনিক দায়িত্ব ও নেতৃত্বে তারেক রহমানের অদম্য মনোবল ও দায়িত্ববোধের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।