দৈনিক সংবাদ দিগন্ত

ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন, চরম দুর্ভোগে শিক্ষার্থী-ব্যবসায়ীরা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।স্থানীয়দের অভিযোগ, দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টায় অন্তত ১০ থেকে ১২ বার বিদ্যুৎ চলে যাচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না সেবা।লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, প্রবীণ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। বিদ্যুৎ না থাকায় অনেক হাসপাতালে রোগীদের স্বজনদের হাতপাখা দিয়ে বাতাস করতে দেখা যাচ্ছে।আরও  পড়ুন , প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে রডমিস্ত্রি বেলালকে হত্যা, আটক অভিযুক্ত শুধু স্বাস্থ্যসেবাই নয়, বিদ্যুৎ সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষার্থীদের পড়াশোনার ওপরও। রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না।অন্যদিকে ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ফ্রিজে সংরক্ষিত খাদ্যপণ্যসহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যানচালকরা। সময়মতো ব্যাটারি চার্জ দিতে না পারায় তাদের আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে।হিলি পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, উপজেলায় দৈনিক ৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩ থেকে ৪ মেগাওয়াট। ফলে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে।

ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হিলির জনজীবন, চরম দুর্ভোগে শিক্ষার্থী-ব্যবসায়ীরা