দৈনিক সংবাদ দিগন্ত

আলি উসমানের ফাইফারেও স্বস্তি নেই পাকিস্তানের, ১৯৫ রানে এগিয়ে ইংল্যান্ড

হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে অলআউট হওয়ার পর বল হাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল পাকিস্তান। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে স্পিনার আলি উসমান তুলে নিয়েছেন প্রথম পাঁচ উইকেট। তবে তার দুর্দান্ত বোলিংয়ের পরও স্বস্তিতে নেই সফরকারীরা।বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ৮ উইকেটে ৩৬৬ রান সংগ্রহ করেছে। ফলে প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে ১৯৫ রানের বিশাল লিড পেয়েছে স্বাগতিকরা।শুরুতে পাকিস্তানি বোলারদের চাপে পড়লেও জো রুট ও জর্ডান কক্সের ১৫০ রানের জুটি ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে যায়। কক্স ১০০ বলে ১৪টি চারের সাহায্যে ৭৩ রান করেন। তার বিদায়ের পর মাত্র চার বলের ব্যবধানে সাজঘরে ফেরেন রুটও। ১১২ বলে ৬৬ রানের ইনিংসে টেস্টে নিজের ৪৮তম ফিফটি তুলে নেন ইংলিশ ব্যাটার।আরও  পড়ুন, বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, রিজার্ভ বেঞ্চ নিয়ে লারার সতর্কবার্তারুটের বিদায়ের পর হ্যারি ব্রুক ও ড্যান লরেন্সের ব্যাটে আরও বড় লিডের পথে এগিয়ে যায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে দুজন গড়েন ১২০ রানের জুটি। লরেন্স ৫১ রান করে ফিরলেও সেঞ্চুরির পথে ছিলেন ব্রুক। শেষ পর্যন্ত ৯১ রানে আলি উসমানের বলে বোল্ড হয়ে থামতে হয় তাকে।দিন শেষে জেমি স্মিথ ১৬ রানে অপরাজিত রয়েছেন।অন্যদিকে, ইংল্যান্ডের বড় সংগ্রহের মাঝেও পাকিস্তানের হয়ে উজ্জ্বল ছিলেন আলি উসমান। পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম ফাইফার পূর্ণ করেন তিনি। একই সঙ্গে গত এক দশকে ইংল্যান্ডের মাটিতে পাঁচ উইকেট নেওয়া প্রথম পাকিস্তানি স্পিনার হওয়ার কীর্তিও গড়েছেন। সর্বশেষ ২০১৬ সালে এই কীর্তি গড়েছিলেন ইয়াসির শাহ।পাকিস্তানের হয়ে বাকি তিনটি উইকেট ভাগাভাগি করেছেন মোহাম্মদ আব্বাস, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলি। তবে ব্যাটারদের ব্যর্থতার পর ইংল্যান্ডের বিশাল লিড এখন পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

আলি উসমানের ফাইফারেও স্বস্তি নেই পাকিস্তানের, ১৯৫ রানে এগিয়ে ইংল্যান্ড