একই রাতে দুই মৃত্যু একই কবরস্থানে মা–ছেলের শেষ বিদায়
চাঁপাইনবাবগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে তিন ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা ও ছেলে। পরে তাদের পাশাপাশি একই কবরস্থানে দাফন করা হয়েছে।ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কাজিপাড়া গ্রামে। বুধবার রাত ৮টার দিকে মারা যান কালু শেখ (৫৫)।তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার মৃত্যুর মাত্র তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান তার মা ময়না বেগম।আরো পড়ুন , দৌলতদিয়ায় বিরল সাইজের কাতলা মাছ, নিলামে চড়া দামে বিক্রিপরিবার ও স্থানীয়দের ধারণা, ছেলের মৃত্যুর খবর শোনার পর শোকে তিনি ভেঙে পড়েন এবং পরে তিনিও মৃত্যুবরণ করেন।বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কাজিপাড়া গ্রামের কবরস্থানে মা ও ছেলের পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরাম হোসাইন জানান, ময়না বেগম দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং বয়স হয়েছিল প্রায় ৯৪ বছর।ছেলের মৃত্যুর পরপরই তার মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।