দৈনিক সংবাদ দিগন্ত

টেস্ট ক্রিকেটে রানের মহাকাব্য

টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য, দীর্ঘ সময়ের ব্যাটিং আর রানের পাহাড় গড়ার লড়াই। তবে সেই পাহাড় যখন পেরিয়ে যায় ৮০০ কিংবা ৯০০-এর ঘর—তখন সেটি হয়ে ওঠে ক্রিকেট ইতিহাসের বিশেষ অধ্যায়।টেস্ট ইতিহাসে সর্বোচ্চ পাঁচ দলীয় সংগ্রহের তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর এই তালিকার শীর্ষে এখনো অমলিন শ্রীলঙ্কার ৯৫২ রানের বিশ্বরেকর্ড।১৯৯৭ সালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে রীতিমতো রানের সুনামি বইয়ে দেয় শ্রীলঙ্কা।৬ উইকেটে ৯৫২ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। সনাথ জয়াসুরিয়া করেন ৩৪০, রোশান মহানামা ২২৫ এবং অরবিন্দ ডি সিলভা করেন ১২৬ রান। বিশাল এই সংগ্রহের পরও ম্যাচটি শেষ হয় ড্রয়ে।দুইয়ে আছে ইংল্যান্ড। ১৯৩৮ সালের অ্যাশেজে দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে ৯০৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংলিশরা।আরও  পড়ুন, জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ডলেন হাটনের ব্যাট থেকে আসে অবিশ্বাস্য ৩৬৪ রান। জবাবে অস্ট্রেলিয়া দুই ইনিংসে অলআউট হয় ২০১ ও ১২৩ রানে। ইংল্যান্ড জেতে ইনিংস ও ৫৭৯ রানে।তালিকার তৃতীয় স্থানেও ইংল্যান্ড। ১৯৩০ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৪৯ রান করে তারা। অ্যান্ডি স্যান্ডহ্যাম করেন ৩২৫, লেস অ্যামস ১৪৯। ম্যাচটি অবশ্য শেষ হয় ড্রয়ে।চতুর্থ স্থানে ২০২৪ সালের মুলান টেস্ট। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৮২৩ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের ৩১৭ এবং জো রুটের ২৬২ রানের ইনিংস গড়ে দেয় রানের পাহাড়। দুজনের জুটি ছিল ৪৫৪ রানের।আর পঞ্চম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টনে ৩ উইকেটে ৭৯০ রান করে ইনিংস ঘোষণা করে তারা। গ্যারি সোবার্স অপরাজিত ৩৬৫ এবং কনরাড হান্টে করেন ২৬০ রান।

টেস্ট ক্রিকেটে রানের মহাকাব্য