দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রশাসনিক রদবদল, নতুন দায়িত্বে ৬ ডিসি

ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে প্রশাসনিক রদবদল আনা হয়েছে। উপ-পুলিশ কমিশনার বা ডিসি পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে ঢাকা মহানগর পুলিশ।সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে কর্মরত মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ট্রাফিক-মতিঝিল বিভাগের দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে আনা হয়েছে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে।আরও  পড়ুন, রেললাইন ডুবে বন্ধ কক্সবাজার রুট, চট্টগ্রাম স্টেশনে আটকা শত শত যাত্রীএদিকে, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে মো. শাহজাহান হোসেনকে ট্রাফিক-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে। ট্রাফিক-উত্তরার মো. আনোয়ার সাঈদকে পদায়ন করা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে।অন্যদিকে, গোয়েন্দা-গুলশান বিভাগের মো. শাহরিয়ার আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে। একই আদেশে মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস বিভাগে পদায়ন করা হয়েছে।ডিএমপি সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নিয়মিত বদলির অংশ হিসেবেই এই পদায়ন করা হয়েছে।নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত দায়িত্ব পালন শুরু করবেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রশাসনিক রদবদল, নতুন দায়িত্বে ৬ ডিসি