দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির দুই নেতা শোকজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলীয় কেন্দ্রীয় দপ্তর।শনিবার (২০ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।নোটিশে বলা হয়, গত ১৮ জুন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করে। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।আরও পড়ুন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে : সুলতান সালাউদ্দিন টুকুএ অবস্থায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্যাডে প্রেস রিলিজের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের আগে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে দুই নেতার বিরুদ্ধে।একজন নেতার ক্ষেত্রে অভিযোগ করা হয়েছে যে, তিনি ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিয়ে অবস্থান নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থি উল্লেখ করে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।এনসিপি জানিয়েছে, অভিযোগের ব্যাখ্যা সন্তোষজনক না হলে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।