দৈনিক সংবাদ দিগন্ত

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি রোগী বাছাই

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে এ ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উদ্বোধনের পরপরই বিভিন্ন বয়সী নারী-পুরুষের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেস, সাতক্ষীরা সিটি কলেজের সহযোগী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল এবং ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।আরও  পড়ুন : শর্টসার্কিটে চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুনক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা আনিছুর রহমান।ক্যাম্পে বিনামূল্যে চোখের দৃষ্টিত্রুটি, চোখের প্রেসার ও নেত্রনালীর পরীক্ষা করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হয় এবং ছানি রোগীদের বাছাই করা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাছাই করা ছানি রোগীদের বিদেশি লেন্সের মাধ্যমে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হবে। এছাড়া ক্যাম্পে কম মূল্যে ওষুধ ও চশমা কেনার সুযোগ রাখা হয়।আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং ছানি রোগীদের চিকিৎসার আওতায় আনাই এ  আয়োজনের মূল লক্ষ্য।

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি রোগী বাছাই