দৈনিক সংবাদ দিগন্ত

বিদেশে কর্মসংস্থান বাড়ছে, পিছিয়ে দক্ষতা উন্নয়ন

বাংলাদেশ থেকে প্রতিবছর ১৭৫টির বেশি দেশে কর্মী গেলেও মোট বিদেশগামী কর্মীর প্রায় ৯৪ শতাংশই যাচ্ছে মাত্র সাতটি দেশে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশ ও মালয়েশিয়া অন্যতম। ফলে বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ ব্যবস্থাও মূলত এসব দেশের শ্রমবাজারের চাহিদাকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। তবে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই বিদেশে যাচ্ছেন বিপুলসংখ্যক কর্মী।রামরুর ‘বাংলাদেশ হতে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০২৫: অর্জন ও চ্যালেঞ্জসমূহ’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিদেশে যাওয়া কর্মীদের মাত্র ৩ থেকে ৪ শতাংশ পেশাজীবী, ২০ থেকে ২২ শতাংশ দক্ষ এবং ৭০ থেকে ৭৪ শতাংশ আধাদক্ষ বা স্বল্প দক্ষ।অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব রিপ্যাট্রিয়েটেড বাংলাদেশি এমপ্লয়িজ (ওয়ারবি) ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সিপিডির গবেষণায় উঠে এসেছে, বিদেশগামী কর্মীদের প্রায় ৮৭ শতাংশই সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) বা বেসরকারি কোনো প্রশিক্ষণকেন্দ্র থেকে আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেননি। চট্টগ্রামে এ হার ৯২ শতাংশ, রাজশাহী ও রংপুরে ৮৪ শতাংশ এবং ঢাকায় ৮৩ শতাংশ।আরও  পড়ুন, আইন-শৃঙ্খলাটিম গঠনের নির্দেশ পুলিশ সদর দপ্তরগবেষণায় আরও দেখা যায়, টিটিসিতে ভর্তি হওয়া প্রশিক্ষণার্থীদের ৭৮ দশমিক ৭ শতাংশ মূলত দক্ষতা অর্জনের উদ্দেশ্যে প্রশিক্ষণ নেন। বিদেশে চাকরির প্রস্তুতির জন্য প্রশিক্ষণ নিয়েছেন মাত্র ৩৭ দশমিক ৯ শতাংশ। এতে দেশের কারিগরি প্রশিক্ষণব্যবস্থার সঙ্গে বিদেশমুখী কর্মসংস্থানের সরাসরি সংযোগ সীমিত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।প্রশিক্ষণকেন্দ্রগুলোর সক্ষমতার ঘাটতিও বড় চ্যালেঞ্জ। ৪০টি টিটিসির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে গড়ে ৭৩টি অনুমোদিত পদের বিপরীতে প্রায় ৩৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রশিক্ষকের অনুমোদিত পদের গড়ে ২১টিই শূন্য। কোনো কোনো কেন্দ্রে একজন প্রশিক্ষকের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারেরও বেশি।জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের মতো বাজারে ভাষাজ্ঞান, নির্দিষ্ট পেশাগত দক্ষতা, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যোগ্যতার গুরুত্ব বাড়ছে। তাই শুধু কতসংখ্যক কর্মী বিদেশে গেলেন, তার পরিবর্তে কর্মীদের দক্ষতা, পেশাগত মান ও আন্তর্জাতিক শ্রমবাজারে গ্রহণযোগ্যতাকেও বৈদেশিক কর্মসংস্থানের সাফল্যের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

বিদেশে কর্মসংস্থান বাড়ছে, পিছিয়ে দক্ষতা উন্নয়ন