বেজুরা সেতু এলাকায় ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক সিএনজির ওপর উঠে নিহত ২
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।রোববার দুপুরে বেজুরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার আবুল খায়ের (৫০)।পুলিশ জানায়, একটি তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়।আরও পড়ুন, বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগএতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের নিহত হন।দুর্ঘটনার পর পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।ব্যস্ত ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনায় দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।