দৈনিক সংবাদ দিগন্ত

ব্যস্ত জীবনেও ত্বক থাকবে সতেজ, মেনে চলুন ৫ সহজ অভ্যাস

দিনভর কাজ, পরিবার আর নানা দায়িত্ব। সবকিছু সামলাতে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না অনেকেরই। তবে ত্বক ভালো রাখতে ঘণ্টার পর ঘণ্টা সময় দেওয়ার প্রয়োজন নেই। বরং প্রতিদিনের কয়েকটি সহজ অভ্যাসই ত্বককে সুস্থ ও সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।প্রথমেই ত্বককে সুরক্ষিত রাখতে হবে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে। বাইরে যাওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা ভালো। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রায় দুই ঘণ্টা পরপর আবার সানস্ক্রিন লাগাতে পারেন। পাশাপাশি লম্বা হাতার পোশাক ও চওড়া কিনারার টুপি ব্যবহার করাও উপকারী।দ্বিতীয়ত, ধূমপান থেকে দূরে থাকা জরুরি। ধূমপান ত্বকের স্বাভাবিক সতেজতা নষ্ট করতে পারে এবং অকাল বার্ধক্যের লক্ষণ আরও স্পষ্ট করে তুলতে পারে।আরও  পড়ুন, সকালে খালি পেটে জিরা ভেজানো পানি, মিলতে পারে যেসব উপকারতৃতীয়ত, ত্বক পরিষ্কারের সময় অতিরিক্ত ঘষাঘষি কিংবা খুব গরম পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন। হালকা উষ্ণ পানি ও মৃদু ক্লিনজার ব্যবহার করুন। ত্বক শুষ্ক হলে নিজের ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।চতুর্থত, খাবারের দিকেও নজর দিতে হবে। নিয়মিত ফল, শাকসবজি, পূর্ণ শস্য, স্বাস্থ্যকর প্রোটিন এবং পর্যাপ্ত পানি রাখুন খাদ্যতালিকায়। কমিয়ে দিন অতিরিক্ত মিষ্টি, চিনিযুক্ত পানীয় ও প্রক্রিয়াজাত খাবার।সবশেষে, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, ধ্যান কিংবা শ্বাস-প্রশ্বাসের অনুশীলন মানসিক চাপ কমাতে সহায়তা করতে পারে। কারণ অতিরিক্ত স্ট্রেসের প্রভাব ত্বকেও পড়তে পারে।তাই ত্বকের যত্ন মানেই দামি প্রসাধনী কিংবা দীর্ঘ রুটিন নয়। নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাসই হতে পারে দীর্ঘদিন ত্বক ভালো রাখার সহজ উপায়।

ব্যস্ত জীবনেও ত্বক থাকবে সতেজ, মেনে চলুন ৫ সহজ অভ্যাস