দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে ডিবির জালে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ

রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, “জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।”নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।আরও পড়ুন, রাজধানীতে বিশেষ অভিযানে চাঁদাবাজ-ছিনতাইকারীসহ গ্রেফতার ৬৩এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম এবং ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।তবে কোন মামলায় বা অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি ডিবি।

রাজধানীতে ডিবির জালে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ