চলন্ত ট্রেন থেকে তেল চুরি, রাজশাহীতে তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে চলন্ত ট্রেনের সঙ্গে যুক্ত ওয়াগন থেকে তেল চুরির অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।মঙ্গলবার সন্ধ্যায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।তিনি জানান, চলন্ত ট্রেন থেকে তেল চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে। আসলে কী ঘটেছে এবং তেল চুরির সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে ঈশ্বরদীর উদ্দেশ্যে জুড়ে দেওয়া দুটি ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটে।আরও পড়ুন, চন্দ্রগঞ্জের নবগঠিত উপজেলা প্রশাসনের সঙ্গে সংবাদ দিগন্ত প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎঅভিযোগ রয়েছে, ওয়েম্যানসহ সাতজন ব্যক্তি ওয়াগন থেকে তেল চুরি করেন। বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোল রুমেরও নজরে আসে।ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পাওয়ারকারে তেল সরবরাহের জন্য ওয়াগনগুলো হরিয়ান স্টেশনে আনা হয়েছিল। তেল সরবরাহের পর দুটি ওয়াগন ‘ঢাকা মেইল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত করে ঈশ্বরদীর দিকে পাঠানো হচ্ছিল।ট্রেনটি হরিয়ান স্টেশনে যাত্রাবিরতি দিলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।তবে এ ঘটনায় ঠিক কত পরিমাণ তেল চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।তদন্ত কমিটির প্রতিবেদনের পর প্রকৃত ঘটনা এবং দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।