বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, নতুন টার্মিনাল চালু হলে দেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং যাত্রীসেবা আরও আধুনিক হবে।ব্রিফিংয়ে তিনি আরও জানান, রাজধানীতে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ঢাকার ২৫টি স্থানে ইতোমধ্যে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে।খাল খনন কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী জানান,আরও পড়ুন , অগ্নিযোদ্ধাদের শপথে শুরু ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১৮০ দিনের মধ্যে ১ হাজার ২০০ কিলোমিটার খাল খনন শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রসঙ্গে তিনি জানান, আসন্ন বাজেটে এ খাতে ৩ লাখ ৫৯৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।গণমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে একটি কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। জুনের মধ্যে পর্যালোচনা কমিটি এবং জুলাইয়ের মধ্যে কমিশনের খসড়া প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।আরও পড়ুন , ভূমিসেবায় দুর্নীতি-হয়রানি বন্ধের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর