দৈনিক সংবাদ দিগন্ত

ধারা বাজারের ধান মহলে মহাসড়ক জিম্মি, সাপ্তাহিক হাটে তীব্র যানজটে নাকাল জনজীবন

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় মহাসড়কের ওপর গড়ে ওঠা ধান মহলের কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে প্রতি শুক্র ও সোমবার সাপ্তাহিক হাটের দিনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।স্থানীয়দের অভিযোগ, ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের পাশে কৃষক ও ব্যবসায়ীরা ধান কেনাবেচা করলেও ধান বহনকারী ট্রলি, নছিমন, করিমন, ভটভটি ও ট্রাক সরাসরি সড়কের ওপর রাখায় যান চলাচল ব্যাহত হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের বড় অংশজুড়ে চলছে ধান কেনাবেচা। আরও  পড়ুন , গাজীপুরের ৩৫ কেজির ‘মহাকাঁঠাল’ নজর কাড়ল ফল মেলায়, রপ্তানির সম্ভাবনায় নতুন আশার আলো এতে ঢাকা ও ময়মনসিংহগামী বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন দীর্ঘ সময় আটকে থাকছে। চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।পরিবহন চালকদের অভিযোগ, ধারা বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিনই যানজট থাকলেও হাটের দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।স্থানীয় কৃষকরাও বিকল্প স্থানে ধান মহল স্থানান্তরের দাবি জানিয়েছেন। তাদের মতে, ধারা বাজার বাইপাস এলাকায় হাট সরিয়ে নেওয়া হলে মহাসড়কের যানজট অনেকটাই কমে যাবে।এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানিয়েছেন, মহাসড়কের ওপর গড়ে ওঠা ধান মহল অবৈধ। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত এটি অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।

ধারা বাজারের ধান মহলে মহাসড়ক জিম্মি, সাপ্তাহিক হাটে তীব্র যানজটে নাকাল জনজীবন