সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই বাবাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।মারা গেছে সরাফত আলীর মেয়ে ১০ বছরের মাওয়া আক্তার, ৭ বছরের ছেলে শামিম মিয়া ও ২ বছরের ছেলে তামিম মিয়া। তাদের বাবা ৩৫ বছর বয়সী সরাফত আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তিন দিন আগে সরাফত আলীর স্ত্রী ফাতেমা বেগম সৌদি আরবে যান। তার প্রবাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে।শুক্রবার রাতে তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান সরাফত আলী। আরও পড়ুন, বিআরটি প্রকল্প গাজীপুরবাসীর জন্য অভিশাপ: এমপি রনি পরে রাত আনুমানিক ১টার দিকে সন্তানদের নিয়ে তিনি কীটনাশক পান করেন বলে পরিবারের সদস্যরা জানান।বিষপানের পর সরাফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান। পরে তার ফুফু বিষয়টি সরাফত আলীর ছোট ভাই রহমত আলীকে জানান।খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।অন্যদিকে সরাফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, তিন শিশুর মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।