তিনদিনের ছুটিতে গাজীপুর ছাড়ছে লাখো মানুষ, মহাসড়কে ঘরমুখো ঢল ও ভোগান্তি
টানা তিনদিনের ছুটিতে গাজীপুর ছেড়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছেন লাখো কর্মজীবী মানুষ। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনদিনের অবকাশ পেয়েছেন শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মজীবী মানুষ। ভোর থেকেই চন্দ্রা ত্রিমোড়, চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় যাত্রীদের ব্যাপক চাপ দেখা যায়।উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেড়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় ধীরগতির যান চলাচলের সৃষ্টি হয়।যাত্রীরা অভিযোগ করেছেন, আরও পড়ুন, সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে আহত অর্ধশতাধিকঅতিরিক্ত চাহিদার সুযোগ নিয়ে অনেক পরিবহন কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। কেউ কেউ টিকিট সংকটের কথাও জানিয়েছেন।তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নজরদারি করা হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়েও পরিবহন মালিকদের সতর্ক করা হয়েছে।ছুটির এই যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কমেনি।