দৈনিক সংবাদ দিগন্ত

চাঁদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ড

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেস পরিবহনের তিনটি বাস আগুনে পুড়ে গেছে।(২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।দক্ষিণ বাজারসংলগ্ন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা জৈনপুর এক্সপ্রেসের একটি বাসে প্রথমে আগুন দেখা যায়। উপস্থিত লোকজন চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আরো পড়ুন , চিকিৎসাধীন অবস্থায় কলকাতায় মৃত্যু আওয়ামী লীগের সাবেক এমপিরমতলব দক্ষিণ ফায়ার সার্ভিস–এর স্টেশন ইনচার্জ মেহেদী হাসান তুহিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।জৈনপুর এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩৫৮৪) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও দুটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।বাসমালিক কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে পরে বক্তব্য দেবেন। তবে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

চাঁদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ড