দৈনিক সংবাদ দিগন্ত

তিতুমীর কলেজে জেন্ডারভিত্তিক হয়রানি প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

 ১৫ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার দুপুরেসরকারি তিতুমীর কলেজে ম্যাফ, ঢাকার আয়োজনে 'প্রযুক্তি-সহায়ক জেন্ডারভিত্তিক সহিংসতা (TFGBV)' প্রতিরোধ' এবং 'প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন, ২০২৬' সম্পর্কে শিক্ষার্থীদের মতামত এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ইউকেএইড (UKaid)-এর অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত ‘বাংলাদেশ স্ট্রেংদেনিং পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস)’ কর্মসূচির অধীনে মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম (MAF), ঢাকা এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।আলোচক হিসেবে ম্যাফ ঢাকা এর সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক নাসরিন রহমান পপি বলেন,  “অনলাইনে এখন কেবলমাত্র নারীদের নয় বরং নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে হয়রানির শিকার হতে হয়। অনলাইনে কেবলমাত্র ছাত্র-ছাত্রীদের নয় এমনকি শিক্ষক সমাজসহ যেকোনো শ্রেনী পেশার মানুষজন হয়রানির শিকার হতে হয়। এ হয়রানি থেকে মুক্তি পেতে বিভিন্ন রাজনৈতিক দলের এই যৌথ উদ্যোগ তরুণ সমাজকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচক হিসেবে ইডেন মহিলা কলেজ ছাত্রদল নেত্রী ও ম্যাফ ঢাকা’র এসিস্ট্যান্ট রিসার্চ সেক্রেটারি হাওয়া আক্তার তোহা আইন প্রস্তাবনার অগ্রগতি, পর্যালোচনা তুলে ধরেন।আরও  ও পড়ুন, সাইবার অপরাধ ঠেকাতে পুলিশের নতুন ইউনিট শিক্ষার্থীদের মাঝে অনলাইন হয়রানি, সাইবার স্পেসে অপরাধের ধরন, ঝুঁকি এবং অনলাইনে হয়রানি থেকে সুরক্ষা পেতে করনীয় সম্পর্কে প্রেজেন্টেশন প্রদান করেন।আলোচক হিসেবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরমানুল হক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ম্যাফ সম্পর্কে বর্ণনা করেন। প্রস্তাবিত 'সাইবার সুরক্ষা আইন, ২০২৬'-এর গুরুত্বপূর্ণ দিকগুলো সহজ ভাষায় তরুণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং এসব থেকে মুক্তির জন্য করণীয় পদক্ষেপ ও গৃহীত সূপারিশসমূহের বিষয় তুলে ধরেন।আলোচক হিসেবে  ম্যাফ ঢাকা এর সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক গণসংযোগ সম্পাদক মোঃ ফিরোজ আলম অনলাইনে হয়রানির দিকগুলো বিশেষ করে -ডিপফেক, ডক্সিং, সেক্সটরশন, সাইবার স্টকিং ও সাইবার ফ্ল্যাশিংসহ বিভিন্ন ধরন সম্পর্কে তুলে ধরেন। এগুলো একজনের ফোন হাতে নিয়ে কীভাবে নজরদারি করে হয়রানি করা যায় তা সম্পর্কে তথ্য তুলে ধরেন। এগুলো থেকে মুক্তি পেতে দিকনির্দেশনা মূলক পরামর্শ তুলে ধরেন। প্রেজেন্টেশন শেষে অংশগ্রহণমূলক উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা জোরদার ও সচেতনতা সৃষ্টির নানা দিক নিয়ে মতামত ব্যক্ত করেন।আরও  পড়ুন, সার ডিলারদের কমিশন বাড়াল সরকারডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং ম্যাফ, ঢাকা’র উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইনে তিতুমীর আর্কাইভ এবং সাংবাদিক সমিতি যৌথভাবে এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল নেতৃবৃন্দের যৌথ উদ্যোগকে স্বাগত জানান এবং একই প্লাটফর্মে জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে কীভাবে অনলাইনে হয়রানির শিকার হয়েছেন ভুক্তভোগীরা তা তুলে ধরেন। একজন ভুক্তভোগী শিক্ষার্থী বলেন- “তার ছবি বিকৃত করে অনলাইনে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়। তিনি জিডি করলেও হয়রানি থেকে মুক্তি পেতে আশানুরূপ সহযোগীতা পান নাই। প্রস্তাবিত আইনে কীভাবে তিনি এই হয়রানি থেকে মুক্তি পেতে পারেন এই বিষয়ে ব্যাখ্যা করা হয়। এই আইনের প্রয়োগ হলে তখন যারা এ আই ব্যবহার করে এই জঘন্য অপরাধ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তাই উক্ত শিক্ষার্থীসহ অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীরা এই আইনের দ্রুত বাস্তবায়ন প্রত্যাশা করেন।” এছাড়াও উপস্থিত থেকে সম্মতি জ্ঞাপন করেন, ছাত্রদল তিতুমীর কলেজের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য, মোঃ আবু বকর সিদ্দিক। বাংলাদেশ ছাত্র ফেডারেশন তিতুমীর কলেজের সদস্য সচিব ইয়াসিন খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তিতুমীর কলেজের সংগঠক আরাফাত হোসেন প্রমুখ।

তিতুমীর কলেজে জেন্ডারভিত্তিক হয়রানি প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন  অনুষ্ঠিত