দৈনিক সংবাদ দিগন্ত

মেঘলা আকাশ, দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।আরও  পড়ুন, শাহবাগ, সোহরাওয়ার্দী ও মানিক মিয়া এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণআজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।উচ্চ আর্দ্রতা এবং সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে ধীরগতির আশঙ্কা রয়েছে।বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মেঘলা আকাশ, দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়