দৈনিক সংবাদ দিগন্ত

পাঁচবিবিতে তাজা গাঁজার গাছ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের আয়মারসুলপুর আদিবাসী পল্লীতে অভিযান চালিয়ে প্রায় ৩ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছসহ রবিন মাহাত ওরফে চয়ন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ।বুধবার (১৭ জুন ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রবিন মাহাত ওরফে চয়ন উপজেলার আয়মারসুলপুর গ্রামের রোশকা মাহাতের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।আরও  পড়ুন, কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে পড়ে যোগাযোগ বন্ধ, ভোগান্তিতে শতাধিক যাত্রী অভিযানের সময় তার বাড়ি থেকে প্রায় ৩ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”তিনি আরও বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পাঁচবিবিতে তাজা গাঁজার গাছ উদ্ধার