দৈনিক সংবাদ দিগন্ত

বাড়ি দখল ও চাঁদা দাবির মামলায় এসআরবিকে তদন্তের নির্দেশ

রাজধানীর মিরপুরে বাড়ি দখল ভাঙচুর মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব প্রথমবারের মতো পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি।রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত বাদী মো. মিজানুর রহমান ওরফে বাচ্চুর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি আমলে নিয়ে এসআরবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।মামলায় হেমায়েত উদ্দিন সুমন মো. নাজমুল হোসেন ও মুন্নী আক্তার মিষ্টিকে আসামি করা হয়েছে।আদালতের আদেশে বলা হয়েছে, এসআরবি আইনে মাদক সাইবার অপরাধ ভূমি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। মামলাটি ভূমিসংক্রান্ত হওয়ায় আইন অনুযায়ী এসআরবিকে দিয়ে তদন্ত করা যুক্তিযুক্ত।আদেশ অনুযায়ী,আরও  পড়ুন, উপকূলের নিরাপত্তায় কোস্ট গার্ডকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির এসআরবির মহাপরিচালক উপ-পরিদর্শক পদমর্যাদার নিচে নয় এমন কোনো সদস্যকে দিয়ে মামলাটি তদন্ত করাবেন। পরে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।মামলার অভিযোগে বলা হয়েছে, মিরপুর হাউজিং এস্টেটের জমিতে নির্মিত বহুতল ভবনটির মালিক মো. ইউনুস আলী ও রুমা আক্তার সপরিবারে কানাডায় অবস্থান করছেন। তাদের স্থাবর সম্পত্তি দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন বাদী মিজানুর রহমান।বাদীর অভিযোগ, মালিকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে আসামিরা বাড়িটি দখলের চেষ্টা করেন। একপর্যায়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং বাড়িতে ভাঙচুর করে দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হবে। আদালতের নির্দেশে এখন মামলাটির তদন্ত করবে এসআরবি।

বাড়ি দখল ও চাঁদা দাবির মামলায় এসআরবিকে তদন্তের নির্দেশ