দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা–বগুড়া মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত চালকের সহকারী ও এক যাত্রী

বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন যমুনা লাইন পরিবহনের বাসের চালকের সহকারী নয়ন এবং যাত্রী মাসুদুর রহমান। বাসটি জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছোনকা বাজার এলাকায় একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে ছিল। আরও  পড়ুন, ময়মনসিংহে নিখোঁজের ৯ দিন পর কাস্টমস সিপাহির মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহএ সময় দ্রুতগতিতে আসা বাসটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।দুর্ঘটনার পর শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সাজ্জাদুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।মহাসড়কে বিকল যানবাহন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া দাঁড়িয়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা–বগুড়া মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত চালকের সহকারী ও এক যাত্রী