দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেরামতকাজ, চালকদের সতর্ক থাকার পরামর্শ

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে আজ শুক্রবার দেড় ঘণ্টা মেরামতকাজ করা হবে। এ সময় সেতুটির ঢাকামুখী একটি লেন দিয়ে যানবাহন চলাচল করবে।নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশও এ তথ্য জানিয়েছে।সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামতকাজ চলবে। কাজ চলাকালে সেতুটির একটি লেন যান চলাচলের জন্য খোলা রাখা হবে।আরও  প[ড়ুন, সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাসহাইওয়ে পুলিশ জানিয়েছে, মেরামতকাজের কারণে মহাসড়কের ওই অংশে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়ে সাময়িক ধীরগতি তৈরি হতে পারে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানবাহনের চাপ বাড়লে কিছুটা যানজটও সৃষ্টি হতে পারে।এ পরিস্থিতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে গন্তব্যের উদ্দেশে বের হওয়ার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।মেরামতকাজ চলাকালে চালকদের ধৈর্য ধরে এবং সড়কের নির্দেশনা মেনে চলাচলের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সেতু এলাকায় অপ্রয়োজনীয়ভাবে গাড়ি থামিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেরামতকাজ, চালকদের সতর্ক থাকার পরামর্শ